দীপেন ভট্টাচার্য

দীপেন (দেবদর্শী) ভট্টাচার্যের জন্ম ১৯৫৯ সালে। আদিনিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটেরডেম কলেজ ও ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতির্পদার্থবিদ্যায় পিএইচডি করেন। নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে জ্যোতির্বিদ হিসেবে গবেষণা করেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। তাঁর চারটি গল্পগ্রন্থ ও ছ’টি বিজ্ঞান কল্পউপন্যাস এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক ইতিহাসের ওপর একটি বই প্রকাশিত হয়েছে।

A decade without Avijit Roy

অভিজিৎ রায়ের শিক্ষা – চিন্তার স্বাধীনতা

মুক্তবুদ্ধি এবং চিন্তার স্বাধীনতা বিষয়ক অনুধাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চায় অভিজিৎ রায়ের দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ, মতামত প্রাসঙ্গিকতার বিচারে  অনন্য অবস্থানে থাকবে সবসময়।

অভিজিৎ রায়ের শিক্ষা – চিন্তার স্বাধীনতা Read More »

বেলার বেতার

বেলার বেতার ১. আমি এমন একটা সময়ের কথা বলছি যখন পৃথিবীর তিন-চতুর্থাংশ মানুষ অদৃশ্য হয় গিয়েছিল, অদৃশ্য  হয়েছিল এই গ্যালাক্সির বহু দূরের এক সভ্যতার অবিমৃশ্যকারিতার জন্য। তবে সেই সভ্যতাকে যে পুরোপুরি দোষ দেয়া যায় এমন না। ওই সভ্যতা এতই উন্নত ছিল যে, তারা তাদের জৈবিক অঙ্গপ্রত্যঙ্গ বদলেছিল দীর্ঘজীবী যান্ত্রিক অংশ দিয়ে, শুধু তাই নয় শেষ

বেলার বেতার Read More »

Subscribe to Shuddhashar FreeVoice to receive updates

শুদ্ধস্বর
error: Content is protected !!