অভাজনের মহাভারত

ভাষা: বাংলা

মহাভারত নিয়া একটা কথা বোধহয় জানে না মানুষ; কথাটা হইল মহাভারত বইখানের রচনা এখনো শেষ হয় নাই…
বইটা একেকজন একেক রকম কইরা লেখার পর আরেকজনের মনে হয় এইভাবে না হইয়া মহাভারত নিশ্চই অন্যভাবে হওয়া উচিত…
বইটা হাজার বছর ধইরা হাজারো মানুষে লেখার কারণটা বোধহয় মহাভারতের চরিত্রগুলা। অদ্ভুত। সারা কাহিনীর সব থিকা সৎ মানুষটা সেইখানে ভিলেন; আবার সততার লেশমাত্র যার নাই সে ভগবান…
আখ্যানের ধার্মিক মানুষটা দুনিয়ার সেরা বেইমান; শ্রদ্ধেয়রা দুইমুখা সাপ; দয়ালু বাপটা ঘৃণ্য পুরুষ; মাতৃত্বশীল নারীটা মিথ্যুক; অন্যদিকে আদর্শবাদী জননীটা একেবারেই মাতৃত্বের লক্ষ্মণ-বিহীন…
মহাভারতের বিজয়ীরা বীর না; পরাজিতরা বীর্যহীনও না। অদ্ভুত সেই আখ্যানে বিজয়ীরা কান্দে আর হো হো কইরা হাসে পরাজিত মানুষ…
মহাভারতের চরিত্রগুলার এই অদ্ভুত বৈচিত্রের কারণেই বোধহয় হাজারো ভার্সন থাকার পরেও লেখকেরা নিজের মতো কইরা বইটা আরেকবার লিখতে চায়…
মাহবুব লীলেনও লিখলেন তার মতো করে। লিখবেন আরো বহুত লেখক। তারপরও মহাভারত লেখা শেষ হইবে না কোনোদিন…কবিতা- গল্প- মঞ্চ নাটক- পুরাণ মিলায়া মাহবুব লীলেন এক ডজনের বেশি বইয়ের লেখক। জন্ম সিলেটে; পয়লা বই প্রকাশিত হয় ২০০৪ সালে। পুরাণ লেখার ধারাবাহিকতায় তার বর্তমান লেখাপ্রকল্প রামায়ণের লোকায়ত ভার্সন ‘সহজিয়া রামায়ণ’…

 

You can download any pdf book from the following:

Subscribe to Shuddhashar FreeVoice to receive updates

শুদ্ধস্বর
error: Content is protected !!